Matlab for Numerical Analysis and Research
বিজ্ঞানের যে কোন শাখায় উচ্চতর শিক্ষা অর্জন এবং গবেষণায় ব্যাপক ভাবে ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা ম্যাটল্যাব। ম্যাটল্যাব একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, যেখানে গণনা, প্রোগ্রাম করা, সিমুলেশোন, ভিজুয়ালাইজেশনের মতো নানান কাজ খুব সহজে করা যায়। আমি বুয়েটে পড়াকালীণ যখন ম্যাটল্যাবে কোড করি, আমার কাছে মনে হয়েছে খুব সহজ একটি বই থাকলে অনেক সহজেই শিখতে পারা যেতো। সেই চিন্তা থেকেই বইটি লেখা। যেহেতু ম্যাটল্যাবের বিষয় বস্তু সমূহ অনেক বড় পরিসরে ব্যাপ্ত, তাই বইটিতে সকল টপিক এমন ভাবে সাজানো হয়েছে, যাতে বইটি পড়ার পর ম্যাটল্যাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। যারা নিউম্যারিক্যাল এন্যালাইসিস করে থাকেন ম্যাটল্যাবে তাদের জন্য মূলত এই বইটি। বইটিতে সিগন্যাল প্রসেসিং, ডাটা এনালাইসিস, মেশিন লার্নিং এর টপিকগুলো আলোচনা করা হয়নি।
আমার মত অনেকেই উচ্চ শিক্ষায় দেশের বাইরে এসে প্রোগ্রামিং শেখার জন্য সহায়ক বই হিসেবে একটি সহজ এবং সংক্ষিপ্ত বইয়ের খোঁজ করে। ম্যাটল্যাব প্রোগ্রামিং গবেষণায় অতীব জরূরী, দেশের বাইরে বসে বাংলা বই হাতে পাওয়া অনেকটা দূরূহ। সেই সকল মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার ‘গবেষণায় ম্যাটল্যাব’ বইটি অনলাইনে সবার জন্য উম্মুক্ত করে দিলাম। পরবর্তীতে আরো বিশদ পরিসরে টপিকগুলো আলোচনা করে বই আকারে প্রকাশ করা হলেও এই অনলাই কপিটি সর্বদা উম্মুক্ত রাখা হবে।
পরিশেষে, আমি ম্যাটল্যাব আপনার থেকেও কম পারি এবং বুঝি, তাই বইয়ে প্রাপ্ত সকল ভুল এবং অসংগতি আমাকে নিচের ইমেইলে জানালে খুবই উপকৃত হবো।
মোঃ আরিফুজ্জামান ফয়সাল
